সবার জন্য আমরা কাজ করব : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক
দলমত নির্বিশেষে সব মানুষের জন্য বর্তমান সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই, সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি শুধু এটুকু বলব যে আমরা সকলের তরে, সকলের জন্য আমরা কাজ করব।’ গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ৩০ ডিসেম্বরের বিজয় মুক্তিযুদ্ধের স্বপরে, জনগণের।’ তাই যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সুষম উন্নয়নে কাজ করে যাবে সরকার।’ বেলা ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতি সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরান তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কাজ শুরু হয়। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। প্রধানমন্ত্রী বলেন, ‘যে রায় জনগণ দিয়েছে এ রায় হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রায়, জঙ্গিবাদের বিরুদ্ধে রায়, মাদকের বিরুদ্ধে রায়, দুর্নীতির বিরুদ্ধে রায়। এটা আমাদের মনে রাখতে হবে। নির্বাচিত প্রতিনিধি যারা, দেশের মানুষের যে আকাঙ্া সে আকাঙ্া পূরণ করা আমাদের কর্তব্য। বিজয় পাওয়া যত কঠিন, সে বিজয় রা করে জনগণের সেবা করা আরো কঠিন কাজ। সে কঠিন দায়িত্ব আমরা পেয়েছি। এ দায়িত্ব আমাদের সর্বান্তকরণ দিয়ে পালন করতে হবে। সেটাই আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই।’

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যেগে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যেগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মুক্তিযোদ্ধা সদস্যদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে খড়মপট্রিস্থ মুক্তিযোদ্ধা কার্যালয়ে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোঃ আসাদ উল্লাহর তত্ত্বাধানে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মূর্শেদ চৌধুরী। কম্বল বিতরন অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মোঃ আক্তার জামিল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এড.কামরুল আহসান শাহজাহান, আওয়ামী লীগ নেতা মোঃ আবদুল কাদির, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ফারুকী, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আবদুল মান্নান, বাছির উদ্দিন ফারুকী, ছাব্বির আহাম্মদ মোস্তফা মানিক, এবি ছিদ্দিক, মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ভুপাল চন্দ্র নন্দী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক (পিপিএিম) প্রমূখ। প্রায় তিনশত কম্বল মুক্তিযোদ্ধা তাদের পরিবারের সদস্যদের মাঝে বিতরন করা হয়।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries