হোসেনপুরে অগ্নিকান্ডে ১২ দোকান ভস্মিভূত


হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতাঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে এক ভযাবহ অগ্নিকান্ডে নগদ টাকা, চাল,ডাল ,আটা,ময়দা কেরোসিনের ড্রাম,সয়োবিন তেল ড্রাম,কাপড়,তুলা,নিত্যপণ্য, গ্রাস সিলিন্ডার, ইলেক্টিক সামগ্রী ও আসবারপত্রসহ ১২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে উপজেলা প্রশাসনে পক্ষ থেকে জানানো হয়েছে। জানাযায়, গতকাল মঙ্গলবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার পুমদি ইউনিয়নের জগদল বাজারে মোঃ সুজন মিয়ার মোদি দোকান থেকে আকর্ষিক ভাবে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কাশেমের মোদি দোকান,সেলিম ভান্ডারীর ডেকোরেটর দোকান,পারভেজ মিয়ার মোদি দোকান,রিয়াজ উদ্দিনের ফলের দোকান, হান্নার ভ’ইয়ার ওষুদের দোকান,মহি উদ্দিনের ষ্টেশনারি দোকান, আব্দুল আজিজের চালের দোকান, হাবিবুর রহমানের কাপড়ের দোকান,আব্দুল রশিদের মোদি দোকান, হুমায়ুনের কাপড়ের দোকান, সুমন মিয়ার কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কিশোরগঞ্জে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এবং এলাকাবাসী দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। খবর পেয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আরাফাতুল ইসলাম, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, হোসেনপুর মডেল প্রেসকাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ,পুমদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, দূর্যোগ প্রশমন কর্মকর্তা দীলিপ দে অগ্নিকান্ডেরস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে তাৎক্ষনিক ভাবে জনপ্রতি ২বান্ডেল করে টিন ও নগদ ৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries