পাকুন্দিয়ায় গ্রাম্য চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে একটি মহল

মো.মুঞ্জুরুল হক মুঞ্জু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩নং চরফরাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মির্জাপুর মৌজায় এস.এ-৭০, খতিয়ান আরও-১৯২নং খতিয়ানভূক্ত বর্তমানে বাইপাস মোড় হইতে পূর্বদিকে মাটির কাঁচা রাস্তাটি ইট বালু গাছের ঢাল, বাঁশের খুঁটা দিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রহিমের ছেলে রফিকুল ইসলাম রফিক এই রাস্তা দিয়ে প্রতিদিন ১০/১২ বাড়ীর লোকজন বাজার ও মসজিদে আসা যাওয়া করে। সরেজমিনে গিয়ে গণ্যমান্য ব্যক্তির নিকট হইতে জানা যায় একই এলাকার মৃত ছেনু মিয়া ও তার ছেলে নূরুল ইসলাম সহ এলাকার লোকজন ৪০ বছর ধরে বিদ্যমান রাস্তা দিয়ে চলাচল করে আসছে। চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়াতে এলাকার লোকজন মসজিদে, হাটবাজারে, স্কুল পড়–য়া ছাত্রছাত্রীরা যেতে সমস্যা হচ্ছে। এব্যাপারে রফিকুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে জানান আমার ক্রয়কৃত জমির মধ্যে দোকান ঘর তৈরীর জন্য ইট বালি রেখেছি।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries