পাকুন্দিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের উপর যৌন সহিংসতা প্রতিরোধে কর্মশালা

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিা অফিস ও বেসরকারী উন্নয়ন সংস্থা নারী উদ্যোগ কেন্দ্র নউকের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের উপর যৌন সহিংসতা প্রতিরোধে সামাজিক দায় বদ্ধতা ও করণীয় জাতিসংঘের ঘোষিত আর্ন্তজাতিক শিশু অধিকার বর্ষ ও কন্যা শিশু উদযাপন উপলে বিশেষ কর্মশালয় মঙ্গলবার ২২ অক্টোবর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিা অফিসার এসএম সাইফুল ইসলাম, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্য মোঃ কফিল উদ্দিন, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসহুদা খাতুন শেফালী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা নেত্রী এ্যাড. মায়া ভৌমিক, কিশোরগঞ্জ সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি আহাম্মেদুল্লাহ, মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কাসেম বিপ্লব, কালিয়াচাপড়া চিনির কল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আমজাদ হোসেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ