স্বাধীনতা বিরোধীদের এ দেশে ঠাঁই নাই -নাজমুল হাসান পাপন, এমপি ।

মুহাম্মদ কাইসার হামিদ
স্বাধীনতা বিরোধীদের এ দেশে ঠাঁই নাই । স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না তারাই এ দেশকে ভালবাসে না। তারা গোপনে গোপনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়ষন্ত্র করছে। স্বাধীনতা বিরোধীদের এ দেশ থেকে বিতারিত করতে হবে। ২৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে লক্ষ্মীপুুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি আপনাদের সেবা করতে চাই। আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা কাজের জন্য আমাকে বলুন কি করতে হবে। আমি আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা জেনে রাখুন, আবারো আওয়ামী লীগ সরকার গঠন করবে।
এ সময় গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুলিয়ারচর পৌরসভার মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, সকল বেদাভেদ ভুলে সকলে ঐক্য হয়ে আবারো বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। এ ছাড়া তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নেতা কর্মীদের প্রতি আহব্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন লিটন ও যুবলীগ নেতা মোঃ মোবারক হোসেন প্রমূখ। সভা শুরু হওয়ার আগে উপজেলার রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন ও সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইউসুফ মিয়া পৃথকভাবে দুটি বিশাল মোটর সাইকেল বহর নিয়ে জনসভায় অংশগ্রহণ করে। এ ছাড়া গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন নৌকা প্রতীক নিয়ে বাজনার তালে তালে মিছিল সহকারে জনসভায় অংশগ্রহণ করে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries