কিশোরগঞ্জে নদী বাঁচাতে পদযাত্রা-মানববন্ধন
নজরুল ইসলাম খায়রুল
নদী বাঁচাতে কিশোরগঞ্জে পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল রোববার (২৩ সেপ্টেম্বর) নরসুন্দা ডট কমের সহযোগিতায় রিভার বাংলা ডট কম নামে একটি সামাজিক সংগঠন এ পদযাত্রার আয়োজন করে।
এ উপলে দুপুরে শহরের রঙমহল সিনেমা হলের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে সরকারি গুরুদয়াল কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে কলেজ মাঠে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।
কর্মসূচিতে শিা প্রতিষ্ঠানের শিার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন-কবি আমীন উদ্দীন মীরন, প্রভাষক মশিউর রহমান তালুকদার, তানভীর আহমেদ তুষার প্রমুখ।
বক্তারা নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন বন্ধ, নদী খননসহ নদী রায় কার্যকর পদপে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

