আওয়ামীলীগের ১০বছর পূর্তি উপলক্ষে আওমীলীগের সম্ভাব্য এমপি প্রার্থীদের আনন্দ র্যালী ও পথসভা
বাজিতপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সহ গতকাল সোমবার বিকেল সারে ৪টার দিকে আওয়ামীলীগের সম্ভাব্য এমপি প্রার্থী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন এর নেতৃত্বে এক বিশাল আনন্দ র্যালী বের করেন। আনন্দ র্যালীতে আওয়ামীলীগ সরকারের ১০বছর পূর্তি উপলক্ষে গাজিরচর হতে পৌরসভায় কয়েক হাজার দলীয় কর্মী নিয়ে এক আনন্দ মিছিল বের করেন। উল্লেখ্য, বাজিতপুর পৌরসভা ছাড়াও বিকেল ৩টায় গাজিরচর, সরারচর, দিলালপুর, কৈলাগ, নোয়াপাড়া, দিঘীরপাড়, পাটুলী থেকে আনন্দ র্যালীতে যোগ দেয় কয়েকহাজার নেতাকর্মী। অন্যদিকে গতকাল বিকাল ৫টায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট শেখ নুরুন্নবী বাদল, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ আলাউল হক এর সমর্থকরাও র্যালী করেন। র্যালী শেষে পথসভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা রকিবুল হাসান শিবলী, পৌর কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম জজ মিয়া, মুক্তিযোদ্ধা বিল্লাল মিয়া ও মুক্তিযোদ্ধা নাজমুল হুদা আঙ্গুর মিয়া।

