“ফড়িং ছানা মেলছে ডানা”

ষ্টাফ রিপোর্টার-
ছড়াকার কবি মোহাহাম্মদ নূর আলম গন্ধী এর শিশুতোষ ছড়াগ্রন্থের একটি “ফড়িং ছানা মেলছে ডানা”। যা আসছে আগামী অমর একুশে বইমেলায় ইক্ষণ প্রকাশনী ঢাকা হতে প্রকাশিত হচ্ছে যাচ্ছে। বইটিতে শিশু কিশোর উপযোগী ছোট বড় ৪০ টি ছড়া রয়েছে। অফসেট পেপারের উক্ত বইটি ৪৮ পৃষ্টার। প্রচ্ছদ করেছেন সাজেদুল ইসলাম সাজিদ। অলঙ্করণ ছিদ্দিক মিয়া। এ প্রসঙ্গে লেখক মোহাম্মদ নূর আলম গন্ধী বলেন-
“শিশুর মনে ছড়াবেনা
ভীতি ও সংশয়
আজ যে শিশু আগামী দিন
করবে ভূবন জয়”
আমরা মনে প্রাণে বিশ্বাস করি- শুদ্ধ সাহিত্য চর্চায় ছড়া যুগ যুগ ধরে বিশেষ অবদান রেখে চলছে এবং সব বয়সী মানুষের কাছে জনপ্রিয় মাধ্যম হিসেবে নন্দিত হয়ে আসছে। এরই মাঝে শিশুতোষ ছড়া শিশুদের মন ও মননের বিকাশে এবং তাদের বেড়ে ওঠার প্রেক্ষিত বিবেচনায় অতীব গুরুত্বপূর্ণ। নিপূণ শব্দের ছন্দময় ঝংকারে ও দোলার মাঝে শিশুরা খুঁজে পায় তাদের মনের স্বপ্নময় প্রতিচ্ছবি,আনন্দ-উল্লাস এবং কল্পনার এক অনন্য সুধা। আমরা জানি আজকের শিশু আগামীর সম্ভাবনা ও ভবিষ্যৎ। শিশুদের মন মননের বিকাশে আমাদের হতে হবে অতি যতœবান। তবেই তারা পাবে সুস্থ সুন্দর পরিবেশ ও হাসি আনন্দের মাঝে উত্তম রূপে বেড়ে উঠার সুযোগ। শিশু সাহিত্য বহুকাল ধরে শিশু মনের বিকাশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এটা এক দিকে যেমন সুখকর অন্যদিকে তেমনই গৌরবের। যার ধারাবাহিকতায় শিশু সাহিত্যের এক ক্ষুদ্র প্রয়াস হিসেবে অমর একুশে বইমেলা ২০১৯ উপলক্ষে প্রকাশিত আমার প্রথম শিশুতোষ ছড়ার বই “ফড়িং ছানা মেলছে ডানা”। আশাকরি শিশু মনের তৃষ্ণা নিবারণে বইটি সহায়ক হবে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries