ভাবনা – নকীবুল হক
হঠাৎ করে একটি স্বপ্ন
উকি দিল মনে
ভাব করিতে ইচ্ছে হল
পাখির সাথে বনে।
পাখির কাছে শিখব আমি
কেমনে উড়া যায়
কেমন করে উড়ে গিয়ে
মেঘের নাগাল পাই।
কেমন করে উড়ে গিয়ে
বসব মেঘের কাঁধে
চড়ব মেঘে, বৃষ্টি হয়ে
পড়ব নদীর বাঁধে।
কিন্তু আমার পাখির মতো
নেইতো কোনো ডানা
কেমন করে উড়ব বলো
ভাবতে তো নেই মানা।

