ইয়ার্কি

জাহাঙ্গীর আলম জাহান
তেলের মূল্য বাড়ল কতো
দেখাও দেখি ছক টেনে
দাম বেড়েছে কেরোসিনে
এবং ডিজেল-অকটেনে।
পেট্রলও তো বাদ পড়েনি
বাদ পড়েনি দাম থেকে
মনের জ্বালায় গলা ফাটাও
বলছে বলো থামতে কে?
মিছিল করো, মিটিং করো
করো প্রতিবাদ আরও
দাম কমানোর সাধ্য জানি
হয়নি তোমার দাদারও।
দাম বেড়েছে বাড়ুক তাতে
হবে এমন কী আর কী
ভাল্লাগে না আর আমাদের
এই ধরনের ইয়ার্কি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ