ছাত্রলীগ নেতার উদ্যোগে প্রাথমিক স্কুলে শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে ক্লাস
স্টাফ রিপোর্টার
ছাত্রলীগ পদ প্রত্যাশী মোঃ নুরনবী হুসেন (নিলয়) ছেত্রা সরকারী প্রাইমারী স্কুলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার গত নয় বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে। ক্লাশে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও তাঁর অবদান সম্পর্কে তুলে ধরা হয়। ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সহ পরিচিত করিয়ে করিয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র লীগ নেতা নুরনবী হুসেন বক্তব্যে বলেন আগামীর ভবিষ্যৎ প্রজন্ম যদি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে তবে তারা প্রকৃত দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে পারবে। আগামীর প্রজন্মকে বাংলাদেশ ও বাঙ্গালীর ইতিহাস সম্পর্কে জানাতে প্রাথমিক স্কুল থেকে শুরু করতে হবে।

