করিমগঞ্জে ফাইনাল খেলা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের করিমগঞ্জে কান্দাইল ক্রিড়া ও সমাজকল্যাণ সংঘের উদ্দোগে অনুষ্টিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল স্থানীয় কান্দাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ছে।
ফাইনাল খেলায় ১ -০ গোলে কান্দাইল ” এ ” দলকে পরাজিত করে- কান্দাইল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করিমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ নাসিরুল ইসলাম খান (আওলাদ), বিশেষ অতিথি ছিলেন, করিমগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ জনাব আলী, কিশোরগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি নাসিম খান প্রমুখ।।
বক্তব্য রাখেন টুর্নামেন্টের ফ্রিজ ও এলইডি টিভি পুরষ্কার দাতা মোঃ বাসির খান, কান্দাইল গ্রামের কৃতিসন্তান, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার ওসি মাহবুল হক (পল্টু) খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ান দল কান্দাইল একাদশকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি এলইডি টিভি প্রদান করেন।
এইসময় বিপুল সংখক দর্শক খেলা উপভোগ করেন
