এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

নিউজ ডেস্ক:

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

রোববার দুপুরে গাইবান্ধা-সাঘাটা সড়কের বাংলাবাজার এলাকায় এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, জেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান, সময়ের আলোর সাংবাদিক কায়ছার রহমান রোমেল, কালবেলার সাংবাদিক আতাউর রহমান রানা, সাংবাদিক শাহিন প্রমুখ।

এ সময় সাংবাদিকরা বলেন, যে সাংবাদিকরা নারী সমাজকে তুলে ধরতে চান, আদালত প্রাঙ্গণে তাদের একজনকে যেভাবে পরীমনি হেনস্তা করেছেন, তা সাংবাদিক সমাজের বিবেককে নাড়া দিয়েছে। আমরা পরীমনিকে বয়কটের আহ্বান জানিয়ে বলছি, সাংবাদিককে লাঞ্ছিত করার অপরাধে তাকে ক্ষমা চাইতে হবে। পরে সাংবাদিকরা গাইবান্ধা-সাঘাটা সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ