নিকলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক শামীম আরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোহাইমেনুল ইসলাম, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা বেগম, উপসহকারী প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম, নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ আলী মাস্টার ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম মেম্বার।

এ ছাড়া নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফি উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, ‘আসুন, আমরা সকলে মিলে একসঙ্গে বাংলার রাখাল রাজা মরহুম মেজর জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে আরও স্মরণীয় করে রাখি।’

আলোচনা সভায় অন্যান্য বক্তারাও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ