আদমদীঘিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চারা বিতরণ, দুস্থদের খাবার ও পোনা মাছ অবমুক্ত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে গাছের চারা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় আদমদীঘি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসব কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজের উদ্যোগে কর্মসূচিগুলো বাস্তবায়িত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহম্মেদ ও ফরিদ আহম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জীবন ও সিহাবুল হক চৌধুরী সিহাব, যুবদল সদস্য আকবর খান, ফেরদৌস হোসেন, জুলফিকার আলী ও নয়ন হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এখলাছ হোসেন, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুস ছালাম তারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ও সিনিয়র সহসভাপতি জুয়েল হোসেন।

কর্মসূচিতে আরও অংশ নেন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রায়হান শরিফ রানা, যুগ্ম আহ্বায়ক রুবেল সরকার, কৃষক দলের নেতা শরিফুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা খাতুনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ