নিকলীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নিকলী জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুবদলের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম হেলিম, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ রতন, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি ও নিকলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা এবং সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি এমদাদুল ইসলাম কোহিনুর, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. কাউছার, হিলছিয়া ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুজ্জামান বাবু, নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ তুহিন ও হাজী আরিফ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মুসা হায়দার, কাদির আহাম্মদ রাজু, জুলাই যোদ্ধা মো. মোজাম্মেল হক, নুরুউদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ