নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা

নিউজ ডেস্ক:

ঢালিউডের একঝাঁক তারকা গত ১০ অক্টোবর ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিতে আমেরিকার নিউইয়র্কে যান। সেই অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন অভিনেত্রী তমা মির্জাও। অনুষ্ঠান শেষ হলেও গত কয়েক দিন ধরে নিউইয়র্কেই অবস্থান করছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে।

সেই ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন অভিনেত্রী। তমা মির্জার এই আকর্ষণীয় লুক দেখে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও মন্তব্যের ঘরে ভূয়সী প্রশংসা করেছেন। তবে এবার নিজের সামাজিক মাধ্যমে তার পোস্ট করা নতুন কিছু ছবি বেশ নজর কেড়েছে।

সেসব ছবিতে দেখা গেছে ফরমাল লুকে। হালকা অফ-হোয়াইট টপসের ওপর পরা বড় হোয়াইট ওভারকোট আর চোখে কালো চশমা, যা বেশ আকর্ষণীয় রূপে তমা মির্জা নিজেকে ফুটিয়ে তুলেছেন। একটি স্ট্রিট ক্যাফের টেবিলে বসে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী। কিছু ছবিতে তার চোখেমুখে ধরা দিয়েছে বোল্ড, আবেদনময়ী ও গ্ল্যামারাস ভঙ্গি।

পোস্ট করা ছবির ক্যাপশনে তমা মির্জা লিখেছেন— ‘ঝরেপড়া সোনালি পাতার মৌসুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ