সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সান্তাহার ফারিস্তা কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলার অভিযোগে কারাভোগ ও নির্যাতনের শিকার হওয়া নেতা-কর্মীদের সম্মান জানাতেই এ আয়োজন করা হয়।

মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক আবু মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন ও ইউনুস আলী দুলাল, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ মামুন।

এ ছাড়া বক্তব্য দেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির নেতা শামিমুর রহমান মজনু তালুকদার ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সায়েম, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, কারা নির্যাতিত নেতা ফাহিম খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রুহুল আমিন, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাকিব ও সোহাগ হোসাইনসহ অনেকে।

আলোচনা সভা শেষে কারা নির্যাতিত প্রায় তিন শতাধিক নেতা-কর্মীকে ফুলের মালা পরিয়ে সম্মাননা জানানো হয়। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ