জাঙ্গালিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম
নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া পরিবারের শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণ সুন্নতে খতনা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করেন ১ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম।
ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় দুই শতাধিক সেবাপ্রত্যাশী শিশু এ কর্মসূচিতে নিবন্ধন করে। আয়োজকদের উদ্যোগে জাঙ্গালিয়া ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে চান তিনি।
নিজের এ কার্যক্রমকে আরও গতিশীল করতে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করেন এই তরুণ রাজনীতিবিদ।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসচ্ছল পরিবারের শিশুরা স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

