করিমগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশিদ সাহেব কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জের গুজাদিয়া জাতির শ্রেষ্ঠ সন্তান ও সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশিদ মাস্টার সাহেব কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) তাঁর জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমা ও করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:সোহেব খান।

এ সময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশিদ সাহেব এর জানাজায় মুক্তিযোদ্ধা থানা কমান্ডার, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল শিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সমাজ ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ