ধামইরহাটে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ধামইরহাট প্রতিনিধি:

০৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলায় শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রসাশন আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দ ও জুলাই শহীদ বায়োজিদ বোস্তামির মা,আহত জুলাই যোদ্ধা বাদশা সহ আহত জুলাই যোদ্ধাদের আত্নীয় স্বজন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭-নওগাঁ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইন্জিনিয়ার মো,এনামুল হক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা শারমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সাজ্জাদ পারভেজ, স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার, অফিসার ইনচার্জ মিন্টু রহমান, বীর মুক্তি যোদ্ধা মোকছেদ আলী, ,ধামইরহাট এম এম সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অক্ষ্যক নওশাদ হোসেন, বৈষম বিরোধী ছাত্র প্রতিনিধি আরাফ, ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, শহীদ বায়েজিদ বোস্তামির মা সহ আহত জুলাই যোদ্ধা বাদশা হোসেন।

সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, জাতি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বক্তারা শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মীয়স্বজন ও আহত জুলাই যোদ্ধাদের পুরস্কার তুলে দেন উপজেলা প্রসাশনের পক্ষ থেকে।
এসয় আরো উপস্হিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা,প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ