হোসেনপুরে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনে এমপি মাজাহার, এলাকাবাসীর গণসংবর্ধনা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজাহারুল ইসলাম হোসেনপুর উপজেলার বিভিন্ন চলমান ও সদ্য সমাপ্ত উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে স্থানীয় এলাকাবাসী তাকে গণসংবর্ধনা প্রদান করে।

শনিবার (৪ জুলাই) উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর, হোগলাকান্দি বোর্ড বাজার, কাটিহারী, চর কাটিহারী, মাস্টারবাড়ি, মাঝিবাড়ি, কাঁচাসড়ক এবং নতুন সংযোগ সড়কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

পরে বিকেলে জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ মাজাহারুল ইসলাম। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি এলাকার রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসার উন্নয়ন, মাদক প্রতিরোধ, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক খসরুজ্জামান (জি. এস. শরিফ), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. শরিফুল আলম সরকার, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন, সদস্য সচিব আল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান তছলিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ