হোসেনপুরে ডিসি-এসপি’র পূজা মন্ডপ পরিদর্শন

হোসেনপুর সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী এবং পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

শনিবার (৫ অক্টোবর) উপজেলার কুলেশ্বরী মন্দির, কালি মন্দির ও জিউর আখড়া পরিদর্শন এবং পূজা মন্ডপে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এবং প্রতিটি মন্ডপে সংক্ষিপ্তভাবে আলোচনা বক্তব্য রাখেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, ইউএনও শেখ মহি উদ্দিন, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোনাহর আলী, মেয়র আব্দুল কাইযুম খোকন, এসিল্যান্ড ওয়াহিদুজ্জামান, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক নারায়ন দত্ত প্রদীপ, বাংলাদেশ হিন্দু মহাজোটের হোসেনপুর উপজেলা শাখার আহবায় সঞ্জিত চন্দ্র শীল প্রমূখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ