পাওনা টাকা নিয়ে বিরোধে করিমগঞ্জে যুবক নিহত

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাসেল (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের কুতুবউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার (২২ জুন) সংঘর্ষের এক পর্যায়ে রাসেল গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ