করিমগঞ্জে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

আনোয়ারুল কবীর: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সাধারণ পাঠাগারে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৮ মে) উপজেলা পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী আবুল হাসেম বাঙ্গালী। সঞ্চলনা করেন মাসুদুল আলম মাসুদ।

এসময় উপস্থিত ছিলেন কবি ও লেখক কফিল আহমেদ, অধ্যাপক শাহজাহান সাজু, কবি সালে আহমেদ, কবি নাজির আহমেদ, নাট্যকার সাইদুর রহমান ফুলমিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব আলী হোসেন খান পল্টু এবং নাট্যকার আবু সুফিয়ান।

এছাড়াও করিমগঞ্জ শিল্পকলা পরিষদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও রবীন্দ্রপ্রেমী অসংখ্য মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কবিতা আবৃত্তি, রবীন্দ্রসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বকবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিদের খই ও বাতাসা দিয়ে আপ্যায়ন করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ