বজ্রপাতে ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে নেত্রকোনায় তিনজন, সুনামগঞ্জে তিনজন, হবিগঞ্জে দুইজন, নোয়াখালীতে একজন মারা গেছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে জানা গেছে।

নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন কৃষক, একজন ধান ব্যবসায়ী ও একজন মাছ শিকারি।

সুনামগঞ্জে বজ্রপাতে সদর ও জামালগঞ্জ উপজেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে শান্তিগঞ্জ উপজেলায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম-সংলগ্ন গড়দার হাওড়ে এবং বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ