হোসেনপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
মোঃশামছুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের পরিচালনা করা হয়।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর ০১ আসনের জাতীয় সংসদ সদস্য মাজাহারুল ইসলাম ।
টুর্নামেন্ট টি উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা বিএনপি আহবায়ক জহিরুল ইসলাম মবিন।
কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মনিরুল হক রাজন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক মেয়র মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক আবুল হাসিম সবুজ, যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন চানঁ মিয়া, পৌর বিএনপির সভাপতি শফিকুল হক শফিক, পৌর বিএনপির সহ সভাপতি সারোয়ার আলম নয়ন মৃর্ধা, পৌর ছাত্রদলের আহবায়ক রাজিব মিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব লিমন মিয়া, বিএনপির নেতা মামুনুরু রশিদ করার খোকনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকন্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

