রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

শিবলী সাদিক, রাজশাহী

বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে রাজশাহীতে ট্রফি উন্মোচন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিরিজের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়। এ সময় দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে উভয় দলের অধিনায়কই সিরিজ নিয়ে নিজেদের আশাবাদ ব্যক্ত করেন। স্বাগতিক বাংলাদেশের অধিনায়ক জানান, ঘরের মাঠে চেনা কন্ডিশনে তারা আত্মবিশ্বাসে উজ্জীবিত এবং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। অন্যদিকে, শক্তিশালী স্কোয়াড নিয়ে আসা শ্রীলঙ্কা নারী দলও সিরিজের শুরুটা ভালো করতে চায়। উভয় দলই দর্শকদের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ক্রিকেট উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

সিরিজের প্রথম ম্যাচটি আগামীকাল (মঙ্গলবার) একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুই দলই তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে। তিন ম্যাচের এই সিরিজ ঘিরে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ