হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন
মো: শামছুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে গোবিন্দপুর ইউনিয়নের আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ উদ্বোধন করা হয়।
হোসেনপুর-কিশোরগঞ্জ সদর-১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কাজের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোহসীন মাসনাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বদরুদ্দোজা, জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনজুরুল হক জুয়েল, অ্যাডভোকেট মনিরুল হক রাজন ও মাহবুবুর রহমান, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসীন, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মানিক মিয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়রাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

