হোসেনপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

পহেলা বৈশাখ বাংলা নববর্ষের উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে সহকারী কমিশনার ভূমি মোহসীন মাসনাদের সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।

এতে বক্তব্য রাখেন,হোসেনপুর উপজেলা বিএনপির আহবাবয়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর থানা ইনর্চাজ রাশেদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোহসীন, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, পৌর বিএনপির সাধারন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মানসুরুল হক রবিন, হোসেনপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক মশিউর রহমান চন্দন, উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল আলম, হোসেনপুর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক হোসেন আলী, খেলাফত মজলিসের সভাপতি আবুল কালাম ফারুকী, হোসেনপুর সেচ্ছা সেবকদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, পৌর ছাত্রদলের আহবায়ক রাজিব আহম্মদ,হোসেনপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাজিব মিয়া, ছাত্রদল নেতা জমসেদ প্রমুখ।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচী পালনে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকলের সহযোগিতা কামনা করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ