মিঠামইনে বিশ্ব পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মো. মনির হোসেন: কিশোরগঞ্জের মিঠামইনে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ইসলামি রিলিফ বাংলাদেশ’র একোয়া প্রকল্পের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা পানির গুরুত্ব, সংরক্ষণ, সঠিক ব্যবহার এবং সচেতনতা বিষয়ে সৃজনশীল বার্তা উপস্থাপন করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগমসহ ইসলামি রিলিফ বাংলাদেশ’র একোয়া প্রকল্পের কর্মকর্তাগণ এবং বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

