তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন তাড়াইল উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তাড়াইল দারুল কুরআন মাদরাসার পরিচালক ও তাড়াইল প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা আবদুল হাই। ইসলামিক ফাউন্ডেশনের জিসি মো. নুরুল আলমের সঞ্চালনায় সভায় প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, এর তাৎপর্য এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ