শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মো. মনির হোসেন: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম ঈদুল ফিতরের নামাজের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভা পরিচালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান মারুফ।
সভায় জানানো হয়, আসন্ন ১৯৯তম ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা, যানবাহন চলাচল, মাঠ প্রস্তুতকরণ, মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা, চিকিৎসা সহায়তা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয় ও সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া|

