ধানের শীষের পক্ষে নারীদের সাথে মারিয়া ইউনিয়ন জাসাসের উঠান বৈঠক

মো. মনির হোসেন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাজহারুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে মহিলাদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সদর উপজেলার মারিয়া ইউনিয়ন জাসাসের আয়োজনে বগাদিয়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ শাহ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারিয়া ইউনিয়ন জাসাসের সভাপতি মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস মারিয়া ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সভাপতি ফেরদৌসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় মারিয়া ইউনিয়ন জাসাসের সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার এবং মর্যাদা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা থাকবে। এজন্য সকলকে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার অনুরোধ করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ