কিশোরগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোট প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন
মো. মনির হোসেন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের শোলাকিয়া ঈদগাহ রোডস্থ জামিয়া রশিদ মার্কেট (পপুলার হাসপাতালের নিচে) নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়।
এতে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মোমেন শেরজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস কাসেমী, সহ-সভাপতি ও শ্রমিক মজলিসের সদস্য সচিব হাফেজ মাওলানা আবু হানিফ, বাংলাদেশ খেলাফত মজলিস হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মেসবাহুল হক, এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব রেজাউল হাসনাত নাহিদ, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, মো. ফয়সাল প্রিন্স, যুব শক্তির আহ্বায়ক মাহফুজ রহমান, ছাত্র শক্তির আহ্বায়ক আনাস ইব্রাহীম এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতা মো. হাবিবুর রহমান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির হাসেমী।
এসময় বক্তারা বলেন, দ্বীনি ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

