অগ্রণী ব্যাংক কিশোরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা
চীফ রিপোর্টার: অগ্রণী ব্যাংক কিশোরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধদনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে অগ্রণী ব্যাংক কিশোরগঞ্জ আঞ্চলিক কার্যালয় হলরুমে ব্যাংক কর্তৃপক্ষ এ কার্যক্রমের আয়োজন করে।
এতে কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আবুল কালাম আজাদ।
এসময় বিদায়ী সহকারী মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীরের দীর্ঘ চাকরী জীবনে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ভুয়সী প্রশংসা করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আপনাদের হয়তো একজন ভালো ও কর্মনিষ্ঠ অফিসারকে বিদায় দিতে খুব খারাপ লাগছে । কিন্তু বিদায় একটি স্বাভাবিক প্রক্রিয়া । আমরা তার মঙ্গল কামনা করি।
আলোচনা শেষে বিদায়ী সহকারী মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

