কিশোরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

মো. মনির হোসেন: কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নুর উদ্যোগে দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে রেজাউল করিম খান চুন্নুর জেলা শহরের স্টেশন রোডস্থ নিজ দলীয় কার্যালয়ে এ আয়োজন করে।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেন।

এতে আমেরিকান প্রবাসী শাহীনূর করিম খানের পরিচালনায় বক্তব্য দেন কিশোরগঞ্জ স্টেশন রোডস্থ মসজিদে সুবহানির খতিব মাওলানা বদরুল ইসলাম ইমরান।

মোনাজাত পরিচালনা করেন কিশোরগঞ্জ দারুল আরকাম ইন্সটিটিউটের ওস্তাদ মাওলানা আরিফুল ইসলাম।

এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ