কিশোরগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
মো. মনির হোসেন: “মাদককে না বলি, নেশা মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী আলোচনা সভা হয়েছে কিশোরগঞ্জে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার যশোদল মুসলিমপাড়া এলাকায় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
এতে যশোদল ইউনিয়ন পরিষদের ২নং ওর্য়াড মেম্বার মো. মুরাদ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক রিফাত হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন র্যাব-১৪ সিপিসি-২ এর উপ-সহকারী পরিচালক (প্রশাসন) জুলহাস উদ্দিন সরদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার উপ-পরিদর্ক মো. নাজমুল ইসলাম কচি।
এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সামাজিক সংগঠন আলোর দিশারী যুবসংঘের সহ-সভাপতি মো. হান্নান মীর, মো. রুবেল মিয়া, উপদেষ্টা মো. মীর মোশাররফ হোসেন, মো. মনজিল মিয়া, সাধারণ সম্পাদক মো. রবিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কনিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, প্রচার সম্পাদক মো. ইউসুফ ইমরান, জুনায়েদ আহমেদ সামাদ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মজিবুল হক টিটু প্রমুখ। সভায় এলাকার গন্যমান্য ব্যক্তি ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

