কিশোরগঞ্জে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

হারুনূর রশিদ: বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে কিশোরগঞ্জ ফিজিওথেরাপি এসোসিয়েশনের উদ্যোগে গণ-সচেতনামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পুরানথানা মোড় এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ রাসেল, মাকসুদ, নিশাদ ও আকলিমা।

আলোচকরা বলেন, “ফিজিওথেরাপি শুধু চিকিৎসার একটি অংশ নয়; এটি মানুষের জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনার এক কার্যকর মাধ্যম। সমাজের প্রতিটি স্তরে ফিজিওথেরাপি বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।”

সভায় এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের মাঝে ফিজিওথেরাপির গুরুত্ব ছড়িয়ে দেওয়া হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ