কটিয়াদিতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা

মো. মনির হোসেন: তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদিতে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার ধনকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কটিয়াদি উপজেলা সাংস্কৃতিক দলের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমেদ জুন।

এতে প্রবীণ বিএনপি নেতা রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ওমর জাকির ভূইয়া বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ টিপু সুলতান প্রমুখ।

এসময় জেলা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ