নেত্রকোণায় শহীদ রমজানের পরিবারে প্রশাসন সহ বিভিন্ন মহলের ফুলেল শ্রদ্ধা নিবেদন
নেত্রকোণা সদর উপজেলার নন্দীপুর চরপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রমজান আলীর কবরে সকাল নয়টায় পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক বনানী বিশ্বাস। পরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
পরিবারের অভাব ঘোচাতে মাত্র ৫ বছর আগে ঢাকায় পাড়ি দেন নেত্রকোণা সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামের রমজান মিয়া। সেখানে আকিজ গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন।
২০২৪ সালের ১৯ জুলাই—ঢাকা রামপুরায় ‘জুলাই বিপ্লব’ কর্মসূচিতে ছাত্র-জনতার মিছিলে রমজানের গলায় ও বুকে পুলিশের ছোড়া গুলি বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান রমজান।
এদিকে সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে মুক্তারপাড়া সেতু এলাকার জুলাই স্মৃতিস্তম্ভ এলাকা থেকে একটি বিজয় র্যালী বের হয়ে জেলা পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়। পরে পাবলিক হলে জুলাই শহীদদের স্মরণে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

