কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা
মো. মনির হোসেন: আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার কার্যকরী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জেলা শহরের রথখোলাস্থ সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. মাসুদুল হাসান মাসুদ।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব হাফেজ মো. খালেকুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মোস্তফা কামাল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এম.এ মুছা, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদ মানিক, আলহাজ্ব মো. সাহাব উদ্দিন ও নূরে আলম দীপু, কোষাধ্যক্ষ – আলহাজ্ব ইসহাক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম শামীম ও আব্দুল্লাহ আল মামুন মোহন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নূরুল ইসলাম রাজীব, আইন বিষয়ক সম্পাদক মো. মাসুদ জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক মো. শাহ্জাহান বাবুল, কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, আবুল হাসান লাক্কু, মুসা মারুয়া, আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন তুতু, মো. আল-আমিন, আলহাজ্ব মোহাম্মদ আলী, মো. হাবীব খাঁন ও জহিরুল হক।
সভায় নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে ইট প্রস্তুতকারী শিল্প চরম সংকটে রয়েছে। সরঞ্জামের সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা টিকে থাকার লড়াই করছি। সরকারের আধুনিকায়নের উদ্যোগ থাকলেও বাস্তব বাস্তবতায় আমরা পিছিয়ে আছি। বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জটিলতা দূর করে ওয়ান-স্টপ সার্ভিস চালু করার জন্য আমরা সরকারের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান মো. ওসমান গনি, পরিচালনা বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন ও মো. শহিদুল ইসলাম রতন।
এতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি এবং জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সভাপতি শফিক কবীরসহ নবনির্বাচিত কমিটির সদস্য ও সমিতির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

