মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিরুদ্ধে ঠিকাদার বুলবুলের সংবাদ সম্মেলন

মো. মনির হোসেন: পাওনা টাকা আত্মসাতের অপচেষ্টার অংশ হিসেবে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে কিশোরগঞ্জে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা শহরের কিশোরগঞ্জ নিউজ পোর্টাল কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার বাসিন্দা ঠিকাদার মো. নুরুল ইসলাম বুলবুল।

নূরুল ইসলাম বুলবুল লিখিত বক্তব্যে জানান, তিনি একজন প্রতিষ্ঠিত ঠিকাদার এবং দীর্ঘদিন সুনামের সাথে এই পেশায় যুক্ত আছেন। এবং তিনি জেলা যুবদলের একজন সক্রিয় সদস্য। রাজনৈতিক পরিচয়ের কারণে অতীতে তিনি বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন এবং কিশোরগঞ্জ শহরে দীর্ঘদিন বসবাস করতে বাধ্য হয়েছেন।

তিনি জানান, একই উপজেলার সৈয়দগাঁও এলাকার বাসিন্দা মো. মজিবুর রহমান নজরুল একসময় তার ব্যবসায়িক অংশীদার ছিলেন। হিসাব অনুযায়ী বর্তমানে নজরুলের কাছে তার ১৭ লক্ষ টাকা পাওনা রয়েছে। এ নিয়ে একাধিকবার দেনদরবার হয়েছে পাকুন্দিয়া বাজার বণিক সমিতি কার্যালয়ে। এছাড়া বুলবুলের মালিকানাধীন একটি সারাজ ট্রাক্টর নজরুল তার ইটখলায় ভাড়ায় চালাতেন, পরবর্তীতে ভাড়া বন্ধ হওয়ায় তিনি ফেরত নিয়ে আসেন।

বুলবুল অভিযোগ করেন, গত বুধবার (২৩ জুলাই) আমার পাওনা টাকা ও ট্রাক্টর আত্মসাৎ এবং সামাজিকভাবে হেয় করতে একই স্থানে নজরুল একটি সংবাদ সম্মেলন করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক।

এসময় তিনি সাংবাদিকদের মাধ্যমে নিরপেক্ষ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ