নিকলীতে অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে অর্থনৈতিকও খাদ্যদ্রব্য বিতরণ
জয়দেব আচার্য্য
কিশোরগঞ্জ নিকলীতে ১৭ই এপ্রিল ২০২৫ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নিকলী আইডিপি সমন্বিত উন্নয়ন প্রকল্প অফিসে, নিকলী আইডিপি অফিসের আয়োজনে , বাস্তবায়নে পোভার্টি ইরাডিকেশন পোগ্রাম ( পি,ই,পি),অর্থায়নে পুল্টি ফ্যামিলি চেরিটেবল ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র, নিকলী উপজেলায় মোট ৫৩টি অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে অর্থনৈতিক ও সামাজিক (খাদ্যদ্রব্য) যেমন ২০কেজি চাউল,১লিটার তেল,১কেজি ডাল,১কেজি পেঁয়াজ, ১কেজি লবন,৫কেজি আলু বিতরণ করা হয়, সামাজিক ও পারিবারিক উন্নতির লক্ষ্যে, এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার, নিকলী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা মহসীনা সোবহান, ইউ ডি এফ দূর্গা রানী সাহা,নিকলী আইডিপি প্রকল্প ম্যানেজার মোঃ তানজিল মিয়া,নিকলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়দেব আচার্য্য, ফিল্ড কোঅডিনেটর মোঃউমর ফারুক, ফিল্ড কোঅডিনেটর মোঃ শহিদুল ইসলাম, ও সমাজকর্মী মোঃ মিন্নত আলী,সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অতি দরিদ্র পরিবারের সদস্যরা।।

