নিকলীতে জবি ছাত্র দলের আহবায়ক হিমেল কে গণসংবর্ধনা

 জয়দেব আচার্য্য
কিশোরগঞ্জে নিকলীতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে নিকলীর কৃতি সন্তান মেহেদী হাসান হিমেল কে জগন্নাথ বিশ্ববিদ্যায়ে ছাত্রদলের আহবায়ক নির্বাচিত করায় গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৫ এপ্রিল) ২০২৫ বিকাল ৪ টায়
নিকলী ঐতিহাসিক ঈদগাহ মাঠ প্রাঙ্গনে  উপজেলা ছাত্রদল আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক হৃদয় হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহমেদ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক  শেখ মুজিবুর রহমান ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পানেল, বাজিতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনজুরুল ইসলাম মনির,ডেপুটি এটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ আল মোস্তফা, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ান রহমান ওয়াকিউর, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাত, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা কামরুল ইসলাম,  উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা জিসাসের আহ্বায়ক মিয়া হোসেন,ছাত্রদলের যুগ্ন আহবায়ক আষাঢ় মাহমুদ ও সিয়াম হাসান অক্ষয়,  মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রদলের আহ্বায়ক সাকিবুল ইসলাম সাকিব,  উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ, অনুষ্ঠান শেষে জবি ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান হিমেল কে তার বন্ধু মহল ও  উপস্থিত অতিথি বৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন, বার বার কারা নির্যাতিত জবি ছাত্র দলের আহবায়ক কে  নিকলী উপজেলা তথা কিশোরগঞ্জ জেলার গর্ব বলে সবাই গর্বিতবোধ করেন সকল বক্তরা৷

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ