বগুড়ায়  কুপিয়ে হত্যার ঘটনায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে গ্রাম্য কবিরাজকে কুপিয়ে হত্যার ঘটনায় আব্দুল লতিফ (২৯) নামের এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত রাম-দা, একটি মুঠোফোন ও পায়ের জুতা উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। রবিবার (২৩মার্চ) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শেরুয়া বটতলা বাজার সংলগ্ন ভুট্টার ক্ষেতে লুকিয়ে থাকা ওই শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আব্দুল লতিফ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম উত্তরপাড়া গ্রামের ওসমান গনির ছেলে। তিনি শাহবন্দেগী ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি আরও জানান শনিবার (২২মার্চ) রাত এগারোটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের বাসিন্দা গ্রাম্য কবিরাজ আকবর আলী (৫৫) বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই গ্রামের উত্তরপাড়ার শ্রমিকলীগ নেতা আব্দুল লতিফ। পরে স্থানীয় একটি হোটেলে তারা দুজনে বসে একসঙ্গে চা-পান করেন। এরপর রাত এগারোটার দিকে ধড়মোকাম সড়কের চারমাথায় দুজনকে ধস্তাধস্তি করতে দেখেন গ্রামের কতিপয় লোকজন। তারা এগিয়ে এলে শ্রমিকলীগ নেতা লতিফ পালিয়ে যান। এসময় আকবর আলী রক্তাক্ত অবস্থায় সড়কের ওপরে পড়ে ছিলেন। স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আকবর আলীকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান এ ঘটনায় নিহতের বাবা শাহজামাল সরকার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনাটি নিয়ে তদন্ত কাজ শুরু করেন। ঘটনায় জড়িত ঘাতক আব্দুল লতিফকে গ্রেপ্তার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। মামলাটি এখনও তদন্তাধীন

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries