আদমদীঘিতে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

বগুড়া প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।  বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পুরষ্কার বিতরনের এই আয়োজন করা
হয়েছে। আদমদীঘি সদর ইউনিয়নরে বিভিন্ন গ্রামের দুই শতাধীক শিশুরা চিত্রাঙ্কন, কিশোরীরা দড়ি খেলায় এবং নারীরা লুডু প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন।
প্রতিযোগীদের মূল্যায়ন শেষে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের নির্বাচিত করা হয়। এরপর
অংশগ্রহণকারীদের মধ্যে ১২ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম। বেডো সমৃদ্ধি
কর্মসূচির সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারি শিবনাথ চন্দ্র পালের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন,
সাংবাদিক জিললুর রহমান, ও সাইফুল ইসলাম প্রমুখ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries