বগুড়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত

 বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামের এক কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আকবর আলী শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার মৃত আকিজ আলী ছেল। শনিবার (২২ মার্চ) রাত ১১টার দিকে ধড়মোকাম কবরস্থানে পশ্চিম পাশে চারমাথা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।  নিহত আকবর আলীর স্ত্রী মাজেদা খাতুন হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। নিহতের ছেলের স্ত্রী জানান  নিহত আকবর আলী একজন কবিরাজ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ঐদিন রাতে আনুমানিক  ৯টার দিকে আব্দুল লতিফ নামে একজন মোবাইল ফোনে বাড়ি বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর আব্দুল লতিফ ও আপনিও তো আকবর আলী একসঙ্গে ধড়মোকাম এলাকায় একটি চায়ের দোকানে চা খায়। রাত ১১টার দিকে প্রতিবেশীরা আকবর আলীকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে। পরে তার পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের ছেলে শাহ জামাল ও প্রতিবেশী জানান ঘটনাস্থলে গিয়ে আকবর আলীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং পাশেই একটি মোবাইল ফোন ও গায়ের চাদর পাওয়া যায়। মোবাইলে কল দিয়ে নিশ্চিত হয় এগুলো ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ও ধড়মোকাম দক্ষিণ পাড়ার ওসমান আলীর ছেলে আব্দুল লতিফের৷ ঘটনার পর থেকেই আব্দুল লতিফ এবং তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। এ বিষয়ে বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।  ঘটনার স্থল থেকে ধারালো অস্ত্র, মোবাইল ও চাদর উদ্ধার করা হয়েছে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries