নেত্রকোনায় ১২ঘন্টার ব্যবধানে নারীসহ দুই লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনায় পৃথক স্থান থেকে ১২ ঘণ্টার ব্যবধানে এক নারী ও এক ব্যবসায়ীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কেন্দুয়া থেকে এবং শুক্রবার রাতে জেলা সদর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
কেন্দুয়া উপজেলায় সঁাতারখালি খালপাড় থেকে তারা মিয়া নামে ঐ ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। নিহত তারা মিয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বঁাশাটি বাজারে কঁাচামালের ব্যবসা করতেন।
পুলিশ জানায়,শুক্রবার বিকালে বাড়ি থেকে মালামাল নিয়ে বিক্রির জন্য বঁাশাটি বাজারে যান তারা মিয়া। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা রাতভর খেঁাজাখুজি করেন। সকালে খবর পেয়ে খালপাড় থেকে তারা মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা শহরের আরামবাগ এলাকায় নিজ বাসা থেকে মাজেদা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি,তাকে হত্যার পর লাশ বিছানায় ফেলে রেখে গেছে হত্যাকারীরা।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries