নেত্রকোনায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার, তিনজন আটক
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় সেনাবাহিনী পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ১২৪২ পিস ইয়াবা, ৪৩ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের জানান, সেনাবাহিনীর একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা ফায়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে মোটরসাইকেল থামিয়ে ১২৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের কালা চাঁন মিয়ার ছেলে মানিক মিয়া (৪০)। উদ্ধারকৃত ইয়াবা’র বর্তমান বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ দশ হাজার টাকা। পরে আটক মাদক ব্যবসায়ীকে বারহাট্টা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। অপরদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে সেনাবাহিনীর অপর একটি টিম একইদিন বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বাহাদুরকান্দা নামক স্থানে ঢাকাগামী এম এস ট্রাভেলস্ বাসে তল্লাশী চালিয়ে ৪৩ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় ফেনসিডিল ও গাঁজা পরিবহনের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- পাশ^বর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কালাঘর গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে আলমগীর হোসেন (২২) ও একই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আবদুল আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩)। পরে জব্দকৃত মাদক এবং আটককৃত ব্যবসায়ীদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।

